আমাদের প্রত্যেকের মোবাইলফোন আছে। প্রয়োজনে এবং অপ্রয়োজনে, সময়ে এবং অসময়ে, ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে আমরা মোবাইলফোন ব্যবহার করি। কিন্তু আমাদের এই অতি গুরুত্বপূর্ণ জীবন সঙ্গীকে নিয়মিত পরিষ্কারের বিষয়ে কখনো ভেবেই দেখি না। একটি রিসার্সে দেখা গেছে মোবাইলফোনে, বেশিরভাগ টয়লেটের তুলনার ১০ গুন্ বেশি ব্যাকটেরিয়া থাকে এবং প্রতি বর্গ ইঞ্চিতে ২৫,১২৭ টি জীবাণু থাকতে পারে।
তাই একজন স্বাস্থ সচেতন মানুষ হিসেবে অবৈশ্যই আপনার মোবাইলফোনটি নিয়মিত পরিষ্কারের বিষয়ে আপনাকে ভাবতে হবে। অন্যথায় আপনি ব্যাকটেরিয়ার কারণে বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হতে পারেন।
এই আর্টিকেলে, আমরা আপনাকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসেই আপনার প্রিয় মোবিলিফোনটিকে জীবাণুমুক্ত করতে পারেন।
“টয়লেটে মোবাইলফোন ব্যবহার থেকে বিরত থাকুন, অন্যথায় উড়তে থাকা বিভিন্ন জীবাণু খুব সহজেই আপনার মোবাইলের সংস্পর্শে আসতে পারে।”
নিউজলেটারের জন্য সাবস্ক্রাইব করুন
Serachoice এর স্বাধীন রিভিউ, এক্সপার্ট সুপারিশ এবং মূল্য ছাড় অফার গুলো সরাসরি আপনার ইনবক্সে পেতে সাইন আপ বাটনে ক্লিক করুন।
কিভাবে আমরা আপনার গোপনীয়তা রক্ষা করি এবং কিভাবে আমাদের মার্কেটিং ইমেইল গুলো পাওয়া বন্ধ করতে পারেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন। আপনার যদি কোন প্রশ্ন থাকে, যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
উপকরণ:
১.লিন্ট মুক্ত নরম কাপড়:
লিন্ট মুক্ত নরম কাপড় ব্যবহারের করলে, পরিষ্কারের সময় মোবাইলফোনে দাগ পড়ার সম্ভাবনা থাকে না। আপনি মাইক্রোফাইবার অথবা চশমা পরিষ্কারের কাপড় ব্যবহার করতে পারেন।
২. ক্ষারমুক্ত সাবান পানি:
অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান পানি ব্যবহার থেকে বিরত থাকুন, অন্যথায় অধিক ক্ষারযুক্ত সাবান মোবাইল স্ক্রিনের ক্ষতি করতে পারে। অল্প একটু গরম পানি এবং সাবানের মিশ্রনে সহজেই বানিয়ে নিতে পারেন।
৩. আইসোপ্রোপাইল অ্যালকোহল (অন্তত 70% ঘনত্ব):
সকল মোবাইলফোন উৎপাদনকারী কোম্পানি আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। খেয়াল রাখতে হবে অ্যালকোহল পরিমান ৫০% থেকে ৭০% এর বেশি না হয়।
৪. টুথপিক:
বাড়িতে থাকা কাঠের টুথপিকটি মোবাইলফোনের চার্জিং পোর্টকে পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন।
মোবাইল ফোন পরিষ্কারের ধাপসমূহ:
১. প্রথমেই মোবাইলের সাথে সংযুক্ত চার্জার ক্যাবল এবং মোবাইলের সাথে লাগানো কভার খুলে ফেলতে হবে। চার্জ অবস্থায় পরিষ্কারের চেষ্টা করলে মোবাইল ফোন ক্ষতিগ্রস্থ হতে পারে।
২. একটি শুকনা নরম কাপড় দিয়ে মোবাইলের ময়লা গুলো পরিষ্কারের চেষ্টা করুন। হালকা চাপে পরিষ্কারের চেষ্টা করুন অন্যথায় মোবাইলফোনে দাগ পড়ার সম্ভাবনা থাকবে।
৩. ক্ষারমুক্ত মুক্ত সাবান পানি নরম কাপড়ে লাগিয়ে তারপর মোবাইলফোনের উপরের অংশগুলোকে পরিষ্কার করুন। যদি আপনার মোবাইলফোনটি পানিরোধী না হয়ে থাকে তবে সরাসরি পানি স্প্রে করা থেকে বিরত থাকুন এতে আপনার মোবাইলফোনটি পানি ক্ষতিগ্রস্থ হতে পারে।
৪. তারপর একটুকরা শুকনা নরম কাপড় দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
৫. আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে ভালোভাবে মুছে নিন। এতে করে মোবাইলফোনের উপরে থাকা বেশিভাগ জীবাণু দূর হবে।
৬. যদি খেয়াল করেন মোবাইলফোনের চার্জিং পোর্টে ময়লা জমা হয়েছে অথবা ঠিকমতো চার্জ হচ্ছে না তবে একটি কাঠের টুথপিক দিয়ে হালকা ভাবে পরিষ্কারের চেষ্টা করুন। লোহা জাতীয় টুথপিক ব্যবহার করা থেকে বিরত থাকুন এতে চার্জিং পোর্ট ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
৭. মোবাইলফোনটি সম্পূর্ণ ভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর ব্যবহার করুন।
উপসংহার:
এই সাধারণ কিছু স্টেপগুলো অনুসরণ করে খুব সহজে আপনার প্রিয় মোবাইলফোনটিকে পরিষ্কার রাখতে পারেন। এতে করে মোবাইলফোনটি সবসময় নতুনের মতোই থাকবে। নিয়মিত পরিষ্কার আপনার মোবাইলফোনটিকে শুধু আগের মতোই লাগবে না বরং জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে।